সাপাহারে ৩শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

সুবীর দাস, নওগাঁ : নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফারুক মো: জাহাঙ্গীর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে খাইরুল ইসলাম (২২) নামে এক জনকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক খাইরুল উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের গোলমাজনের ছেলে। এ সময় অপর আরো একজন মদক ব্যবসায়ী (তার সহযোগী) চৌমুহনী এলাকার ভুট্টুর ছেলে আসাদুল (৩০) পালিয়ে যেতে সক্ষম হন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, আটককৃত খাইরুল এবং পালাতক আসাদুলের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে হয়েছে এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।