× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ইসলাম কখনোই সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ সমর্থন করে না, নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ ইসলাম কখনোই সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ সমর্থন করে না, নড়াইলের পুলিশ সুপার  যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদসহ অপরাধ
কর্মকান্ডে জড়িয়ে পড়েছে তারা দেশ ও জাতির শত্রু’
ইসলাম কখনোই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস,
নারী নির্যাতন, দুর্নীতি ও যৌতুক সমর্থন করে না’
নড়াইলে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, নারী
নির্যাতন, যৌতুক বিরোধী মহাসম্মেলন অনুষ্ঠিত।
উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, নড়াইলের নড়াগাতি থানার মূলশ্রী মাদরাসা চত্বরে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অতিথি সৌদি আরব থেকে আগত রাসুল (সাঃ) এর ৪২তম বংশধর বিশিষ্ট হাদিস বিশারদ হযরতুল আল্লাম নাসির বিল্লাহ মক্কী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান (উপ-সচিব), কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, মুফতি কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সহ-সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মিজানুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন, সমাজসেবক ভূঁইয়া জাকির হোসেন, চাপাইল মূলশ্রী চরমধুপুর শামছুল উলূম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজওয়ানুর রহমান, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের যুগ্মসম্পাদক শরিফুজ্জামান সূর্য প্রমুখ।
ইসলামী আলোচক ছিলেন চরমোনাই মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুফতি মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আমেরিকার নিউইয়ার্ক জ্যাকসন হাইটস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মুফতি আল ইমরান, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাকসুদুল হক, গোপালগঞ্জের শায়েখ বজলুর রহমান (রহঃ) ইসলামিক রিসার্স সেন্টারের নায়েবে মুফতি মাওলানা ওমর ফারুক রহমানী ও কুমিল্লার মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক মনিরুজ্জামান চৌধুরী।
মাদরাসা কর্তৃপক্ষ ও মূলশ্রী ফাউন্ডেশনের আয়োজনে রাত অবধি অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে আলেম-ওলামাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসলাম কখনোই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, দুর্নীতি ও যৌতুক সমর্থন করে না। যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে তারা দেশ ও জাতির শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..