× Banner
সর্বশেষ
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ইসলামী ব্যাংকের ডিএমডির অব্যাহতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে ব্যাংকের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের নাশকতার সময় নূরুল ইসলামের নামে তিনটি মামলা হয়েছে।

ধ্বংসাত্মক কার্যকলাপের মামলার আসামি নূরুল ইসলামকে মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হলো।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা পেয়ে ন‍ূরল ইসলামকে চাকরি থেকেই অব্যহতি দিয়েছে ইসলামী ব্যাংক।

তিনি আনন্দ শিপইয়ার্ডের ১৩শ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্তও। দুদক সূত্র জানায়, একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে। এ ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ৪শ’ ৫৬ কোটি ৩৪ লক্ষ টাকা ঋণ নেয় আনন্দ শিপইয়ার্ড।

প্রসঙ্গত, মো. নুরুল ইসলাম ইসলামী ডিএমডি হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরুর প্রথম দিনই তিনি এ ব্যাংকে যোগদান করেন এবং এর নরসিংদী শাখা, নবাবপুর রোড শাখা, ঢাকা উত্তর জোন, মানবসম্পদ বিভাগ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, প্রকল্প বিনিয়োগ বিভাগ, গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং সংস্থাপন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৬ সালে অগ্রণী ব্যাংকে কম্পিউটার প্রফেশনাল হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে তিনি সাফল্যের সঙ্গে এমবিএ কোর্স সমাপ্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..