× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেছেন। ৪ থেকে ৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই আসরে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) দলগুলো অংশ নিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেনবর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে  ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

এছাড়া তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ২ মে থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছেযা আগামী অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায় থেকে শুরু  করা হবে। প্রতিমন্ত্রী আরো যোগ করেন যেতৃণমূল পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো আন্তঃস্কুলআন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয়ের চেয়েও অংশগ্রহণ এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাওয়াটাই বড় সার্থকতা।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক ক্রীড়া বিজ্ঞানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানানসরকার স্পোর্টস সায়েন্সস্পোর্টস মেডিসিন ও স্পোর্টস সাইকোলজির প্রসারে বিশেষ নজর দিচ্ছে এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্টদের যথাযথ অগ্রাধিকার প্রদান করা হবে। একটি সুশৃঙ্খল ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়প্রশিক্ষক এবং ক্রীড়া সংগঠকরা।


এ ক্যটাগরির আরো খবর..