× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

পিআইডি

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ -ধর্ম প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
ইসলামপুরের কাঁসা শিল্প

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এই শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদে (কাঁসারী পাড়া) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও ইকোসোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে বাস্তবায়িত ‘কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্প’ এর পক্ষ হতে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় অবলুপ্ত এই শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে এই শিল্পের সাথে যুক্ত শিল্পী ও কারিগরদের জীবনমান উন্নত হবে, ব্যবসা সফল হবে এবং ঐতিহ্যবাহী এ শিল্প টিকে থাকবে। এই কাজে এগিয়ে আসায় ইএসডিও এবং পিকেএসএফ কে ধন্যবাদ জানান তিনি।

ফরিদুল হক খান বলেন, কাঁসার তৈজসপত্র উপহার সামগ্রী হিসেবে প্রচলনের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহকে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী এ সময় ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের পণ্যসামগ্রীকে দেশে-বিদেশে আরো জনপ্রিয় করে তুলতে এর প্রচার প্রসারে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস ছালাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..