× Banner
সর্বশেষ
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার – কৃষিমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব – প্রধানমন্ত্রী বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি

ইসরায়েল গাজায় গ্যাস সরবরাহ কমিয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে ইসরায়েল।  এর ফলে চলতি শীত মৌসুমে ব্যাপক দুর্ভোগের কবলে পড়েছে গাজাবাসী। বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

গাজার বামপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনস কমিটি ইন গাজার সদস্য তোলফিকার সোয়াইরজু জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরের প্রথম থেকে গাজায় গ্যাস সরবরাহ  ৫০ শতাংশ কমেছে।

তিনি বলেন, ‘লোকজন গ্যাস সংকটে ভুগছে…বিশেষত পেট্রলের দাম বেশি হওয়ায় লোকজন গাড়িতে ব্যবহারের জন্য গ্যাস ব্যবহার করছে। এ কারণে গ্যাস সংকট দেখা দিয়েছে।’

গাজায় ক্ষমতাসীন হামাসের ওপর জনগনের যাতে  বিরুদ্ধভাব সৃষ্টি হেয় সেজন্য ইসরায়েল ইচ্ছা করে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে বলে বামপন্থী দলের এই নেতা জানান।

এর আগে গত সপ্তাহে তেল ও গ্যাস স্টেশন মালিকদের সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আল আবদালেহর বরাত দিয়ে ইন্টারন্যাশনাল মিডল ইস্ট মিডিয়া সেন্টার জানিয়েছিল, ইসরায়েলের গাজা উপত্যায় রান্নার গ্যাস সরবরাহ কমানোর পদক্ষেপ চতুর্থ সপ্তাহে পড়েছে।

এ বিষয়ে জানতে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আলজাজিরা। কিন্তু তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকার সংগঠন ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটরেরর পরিচালক ও গাজার বাসিন্দা রামি আবদু বলেন, গাজার ২০ শতাংশ বাড়িতে গ্যাস নেই। এ ছাড়া স্কুল ও হাসপাতালগুলোরও একই অবস্থা।


এ ক্যটাগরির আরো খবর..