× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি ও ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে  ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে একটি ঘোষণাপত্র কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সমাবেশে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয় কর্মসূচিতে।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিলের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। কর্মসূচিতে একত্রিত হন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা।

দলমত নির্বিশেষে সকলে এক মঞ্চে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। একইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..