× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

ইরানে কাশেম সোলাইমানির সমাধির পাশে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
সোলাইমানির সমাধির পাশে জোড়া বোমা হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। কাশেম সোলাইমানি খুন হওয়ার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির পাশে বোমা হামলার এ ঘটনা ঘটল। জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীর স্মরণসভায় এই বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানের সাহেব আল-জামান মসজিদের নিকটে লোকজন মিছিল বের করলে তাতে বোমা হামলা চালানো হয়।
কেরমানের ডেপুটি গভর্নর একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে লোকজনের মরদেহ পড়ে রয়েছে। বুধবার হাজার হাজার লোক জেনারেল কাসেম সোলাইমানির মাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে আজ সোলাইমানির স্বরণে সভা হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির ‘সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ মনে করা হতো কাশেম সোলাইমানিকে। আইআরজিসির কমান্ডার হিসেবে বহির্বিশ্বে বাহিনীটির কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকা কুদস ফোর্সের দেখভাল করতেন সোলাইমানি। মধ্যপ্রাচ্যে ইরানের ভূরাজনৈতিক কৌশল তৈরির নেপথ্য কারিগর হওয়ায় তাকে তেহরানের মধ্যপ্রাচ্য নীতির স্থপতি হিসেবে মনে করা হতো।

কাশেম সোলাইমানিকে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির জন্য হুমকি মনে করত ওয়াশিংটন। ২০২০ সালে সোলাইমানিকে গুপ্তহত্যার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশেম সোলাইমানিকে ‘বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী’ বলেও বর্ণনা করেছিলেন ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..