× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ডেস্ক

ইরানের দোষেই এমন হামলা, ভবিষ্যতে আরও বড় হামলার হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
বড় হামলার হুশিয়ারি

আমেরিকার দাবি না মানার কারণেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে ইরানকে। যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই হামলা ইরানের দোষেই হয়েছে। ভবিষ্যতে আরও বড় হামলার মুখে পড়তে হতে পারে ইরানকে বলে ঠারেঠোরে বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 এই হামলা যে ইরান যেচে ঘটিয়েছে তেমনটাই দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, ভবিষ্যতে আরও বড় হামলার মুখে পড়তে হতে পারে ইরানকে। হামলার জন্য ইরানকেই দোষারোপ করলেন তিনি।

ইজরায়েলের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এর মধ্যেই বড় ধ্বংসযজ্ঞ হয়েছে। বহু মানুষ মারা গিয়েছেন। তবে এই হামলা এবং হত্যা রোখার সময় এখনও রয়েছে ইরানের হাতে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে এবং একসময়ের ইরান সাম্রাজ্যকে বাঁচাতে অবশ্যই চুক্তি করতে হবে’।

সরাসরি হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের: আমেরিকার কথা না শুনলে আগামীতে যে আরো বড় কিছু ঘটতে পারে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। ইজরায়েলের হামলার বিষয়ে যে আগে থেকেই খবর ছিল আমেরিকার কাছে, তাও স্পষ্ট হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথায়। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর মতে ইজরায়েল অসাধারণ হামলা চালিয়েছে। ইরানকে অনেক সুযোগ দেওয়া সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যা হওয়ার তাই হয়েছে। সেইসঙ্গে তিনি মন্তব্য করেন, এটা শুধুই শুরু, আরো অনেক কিছু হতে বাকি রয়েছে।

কী নিয়ে বিবাদ দুই দেশের: আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতটা ঠিক কী নিয়ে? আসলে ইরানের কাছে পরমাণু শক্তি আসুক তাতে আপত্তি পশ্চিমী দেশগুলির। ইরানের পরমাণু শক্তিধর হওয়াতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এমতাবস্থায় ২০১৫ সালে ইরান একটি চুক্তি করে। সেই পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান নিজের পরমাণু প্রকল্প সীমিত করবে আর তার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। কিন্তু ২০১৯ এ ক্ষমতায় এসেই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন ট্রাম্প ।

দ্বিতীয় বার ক্ষমতা পেয়েও ইরানের সঙ্গে নতুন করে চুক্তি করতে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এবারে আমেরিকার বেশ কিছু শর্তে বেঁকে বসে ইরান। তার জেরেই আমেরিকার গোঁসা। এর মাঝেই ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে ইজরায়েল হামলা চালানোয় নিহত হয়েছেন ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি। মৃত্যু হয়েছে আরো কয়েকজন উচ্চপদস্থ সেনাকর্তা, কয়েকজন পারমাণবিক গবেষণাকারী এবং সেনাকর্মীদেরও।

আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়েছে ইরান, ঠিক তখনই ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। ইরানের একাধিক উচ্চপদস্থ সেনা কর্তা এবং সৈনিকদের মৃত্যু হয়েছে এই হামলায়।


এ ক্যটাগরির আরো খবর..