× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ইমন-হৃদি একসঙ্গে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ইমন ও হৃদি শেখ একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। তবে বড়পর্দায় নয় একটি টেলিফিল্মে জুটি বেঁধেছেন তারা। শাহাজাদা মামুনের রচনায় ‘অতিক্রম’ শিরোনামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন সোলাইমান জয়।

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক সোলাইমান জয় বলেন, “রেজা নামের ছেলেটি ভালোবাসে রিটাকে। তার মা তাকে ঘরে বন্দি করে রাখতে চান। তার শর্ত- কখনো ছেলেদের সঙ্গে মেশা যাবে না ইত্যাদি। রিটার মা তাকে একদিন থাপ্পড় দিলে সে বাড়ি থেকে পালিয়ে রেজার বাড়িতে চলে যায়। তবে রেজা উপলব্ধি করে- রিটার এভাবে পালিয়ে আসাটা ঠিক হয়নি। সে রিটাকে বোঝায়, ‘তোমার মা ১৭ বছর ধরে তোমাকে ভালোবেসে বড় করেছে। সেই তুলনায় আমাদের দুই বছরের ভালোবাসা কিছুই নয়।’ তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।”

এতে রেজা চরিত্রটি রূপায়ন করেছেন ইমন। আর রিটা চরিত্রে দেখা যাবে হৃদিকে। সম্প্রতি নগরীর উত্তরার দিয়াবাড়িতে শুটিং হয়েছে। এতে আরো  অভিনয় করেছেন- তাজিন আহমেদ, আরফান আহমেদ, শপথ, মুক্তা প্রমুখ। টেলিফিল্মটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র তৃতীয় আসরের বিজয়ী হৃদি শেখ। গত ঈদুল ফিতরে ‘হাত বাড়িয়ে দাও’ শিরোনামের টেলিফিল্মের মাধ্যমে হৃদির অভিনয়ে অভিষেক ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..