× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

ডেস্ক

ইমনের ঝোড়ো ফিফটির ইনিংসে বড় পুঁজি পেলো সিলেট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
ইমনের ঝোড়ো ফিফটির ইনিংসে বড় পুঁজি পেলো সিলেট

ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন সাইম আইয়ুব। আর মাঝপথ থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান পারভেজ হোসেন ইমন। তার ঝোড়ো ফিফটির ইনিংসে বড় পুঁজি পেলো সিলেট টাইটান্স।

সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ইমন ৬৫ রান করেন। ৩৮ রান খরচায় রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সন্দ্বীপ লামিচানে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু ছিল সিলেটের। বাউন্ডারি আর ছক্কার মারে ঘরের মাঠের সমর্থকদের আনন্দে ভাসান ওপেনার সাইম আইয়ুব। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে সীমানার কাছে ধরা পড়েন সাইম। এরপর ক্রিজে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আফগান হার্ডহিটার হযরতউল্লাহ জাজাই। ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে সন্দ্বীপ লামিচানের শিকার হন তিনি।

ওপেনার রনি তালুকদার অবশ্য দলকে শতরানে পৌঁছে দিয়ে বিদায় নেন। ৩৪ বলে ৪ চারের মারে ৪১ রান করেন তিনি। রনির মন্থর ব্যাটিং অবশ্য চতুর্থ উইকেটে পুষিয়ে দেন ইমন। ৪ ছক্কা ও ৩ চারের মারে ২৮ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ চারের মারে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেওয়া আফিফ হোসেন ধ্রুবও উপহার দেন কার্যকরী এক ইনিংস। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট হওয়ার আগে ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আফিফ। ইনিংসের শেষ বল মোকাবিলা করতে নেমে তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস।

সিলেটের হয়ে লামিচানে সর্বোচ্চ ২ আর ১টি করে উইকেট তুলে নেন সাকিব ও বিনুরা ফার্নান্দো।


এ ক্যটাগরির আরো খবর..