× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ইভটিজিং প্রতিরোধী জুতা আবিষ্কার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা যখন ইভ টিজিং সমস্যা মোকাবেলা করার উপায় খুঁজছে, তখন বগুড়ার কয়েকজন মেয়ে মিলে তৈরি করেছে ইভ টিজিং প্রতিরোধী জুতা। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলায় ছাত্রীরা এই জুতো প্রদর্শন করে। ছাত্রীদের পায়ে থাকা বিশেষ ভাবে তৈরি এ জুতায় শায়েস্তা হবে বখাটেরা। তবে এ জন্য যেকোনোভাবে উত্ত্যক্তকারীর দেহে জুতোটির স্পর্শ লাগাতে হবে। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে ঘায়েল হবে ঐ বখাটে উত্ত্যক্তকারী।

বখাটে ঘায়েলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এ জুতা তৈরি করেছে কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিকা জাহান, সিনথিয়া সরকার, তানিয়া আখতার, রাজিয়া রিমি ও নুসরাত। এই জুতা কীভাবে কাজ করবে, তা ব্যাখ্যায় দলনেতা সাদিকা জাহান বলে, ‘কার্যত একটি সাধারণ জুতোয় ছোট একটা ট্রান্সফরমারের সঙ্গে তামার দুটি তার দিয়ে ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরপর একটি সুইচের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ তারকে একত্র করে বৈদ্যুতিক শক দিতে সক্ষম প্রযুক্তির মিশেল ঘটানো হয়েছে। স্কুল-কলেজের নির্দিষ্ট জুতোতেই এই প্রযুক্তি লাগানো যাবে। কোনো ছাত্রী যদি বুঝতে পারে কেউ তাকে উত্ত্যক্ত করছে, তবে আরেক পায়ের জুতা দিয়ে ছোট্ট সুইচটা অন করতে হবে। এরপর কৌশলে যেকোনোভাবে প্রযুক্তি লাগানো জুতোটার সঙ্গে উত্ত্যক্তকারীর শরীরের স্পর্শ লাগাতে হবে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক খেয়ে কুপোকাত হবে ইভ টিজার।’

দলনেতা সাদিকা আরও জানায়, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের ছাত্রীদের টিজিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আমাদের মাথায় এই উদ্ভাবনের চিন্তা আসে।এরপর উদ্ভাবনী ভাবনা নিয়ে স্যারদের সঙ্গে কথা বলি। স্যারেরাও উৎসাহ দেন।কয়েক মাসের প্রচেষ্টার পর উদ্ভাবনটি সত্যি আলোর মুখ দেখে। জুতাটা শক দেওয়ার কাজ করছে কি না, তা নিশ্চিত হতে ক্লাসের ছেলে বন্ধুদের ইভ টিজার সাজিয়ে এই প্রযুক্তি পরীক্ষামূলক কাজে লাগাই। বন্ধুরাও সত্যিই শক খেয়ে কুপোকাত।’

কলেজের বার্ষিক বিজ্ঞান মেলায় ইভ টিজিং- প্রতিরোধী জুতা ছাড়াও বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য, উন্নয়ন ও যোগাযোগ-বিষয়ক ৬৬টি উদ্ভাবন তুলে ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় কলেজ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও ১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানূর রহমান শামীম।


এ ক্যটাগরির আরো খবর..