× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ইবির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (বিশ্ববিদ্যালয় দিবস) কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে  পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

উদ্বোধনের কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল, ব্যান্ডপার্টির তালে তালে সামাজিক কৃষ্টি প্রদর্শন করে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..