× Banner
সর্বশেষ
যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন

ইবির শিক্ষককে কুপিয়ে জখম ও চিকিৎসককে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামানকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সদর উপজেলার বটতৈল এলাকায় সানাউল্লাহ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ ও ড. মো. সাইফুজ্জামান মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে বটতৈলের দিকে রওনা হন। পথে বটতৈল এলাকায় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. সানাউল্লাহ।

দুর্বৃত্তদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ড. সাইফুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে আছি। ড. সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..