× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

ইন্টেল প্রসেসরের জন্য ইন্টেল সিকিউরিটি অধিক কার্যকর

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: ‘টম’স গাইড’ সফটওয়্যার রিভিউকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিখ্যাত একটি নাম। সারাবিশ্বের আইটি বোদ্ধারা এই প্রতিষ্ঠানটির রিভিউ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।

সম্প্রতি ইন্টেল সিকিউরিটির নতুন পণ্য ‘ম্যাকাফি লাইভসেফ’ রিভিউ করতে গিয়ে একটি নতুন সুবিধা টম’স গাইড গবেষকদের নজরে আসে। তা হচ্ছে- তাদের রিভিউকৃত অন্য যে কোনো সিকিউরিটি সফটওয়্যারের তুলনায় ইন্টেল সিকিউরিটি ইন্টেল-বেইজড ল্যাপটপে বেশি কার্যকরী হচ্ছে।

এ প্রসঙ্গে তারা ম্যাকাফি রিপ্রেজেন্টিটিভদের সঙ্গে বলা বলে জেনেছে- ম্যাকাফি প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের ইন্টেলের ল্যাবে প্রবেশাধিকার আছে এবং এর মাধ্যমে তারা ইন্টেল সিকিউরিটির সঙ্গে সিস্টেমের হার্ডওয়্যার পারফরম্যান্সের উন্নতিতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ম্যাকাফি বিশ্বের সবচেয়ে বড় সিকিউরিটি সফটওয়্যার ব্র্যান্ড যাকে ২০১১ সালে ইন্টেল কর্পোরেশন কিনে নেয় এবং ২০১৪ সাল থেকে ইন্টেল সিকিউরিটি নামে বাজারজাত করছে।

বাংলাদেশে ইন্টেল সিকিউরিটি অ্যান্টিভাইরাস বাজারজাত করছে কম্পিউটার ভিলেজ।


এ ক্যটাগরির আরো খবর..