× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

ডেস্ক

ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সীফুড শো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
অ্যাকোয়াকালচার অ্যান্ড সীফুড শো

বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সীফুড শো-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৮ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে  প্রধান অতিথি হিসেবে শো-এর উদ্বোধন তিনি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সীফুড শো আয়োজনটি আমাদের দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অত্যাবশ্যকীয় উপাদান অ্যাকোয়াকালচার ও সীফুড খাতকে এগিয়ে নিতে আমাদের সম্মিলিত অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে একোয়াকালচার ও সীফুড সম্পর্কিত বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের মৎস্য সেক্টরের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হবে। এই আয়োজনে ৩৫টি দেশের ১০০টি স্টল রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), মৎস্য অধিদপ্তর, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া লিমিটেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সীফুড শো-২০২৪ এর আয়োজন করছে। এ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টেশন এসোসিয়েশন সহযোগিতা করছে।


এ ক্যটাগরির আরো খবর..