× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে নাজেহাল কানাডা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ বছর শুরুতেই তাপমাত্রার রেকর্ড গড়লো কানাডা। দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২ জানুয়ারি (মঙ্গলবার) কুইবেকের লা গ্রান্ডেতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুধু কুইবেকে নয়; আলবার্টা, অন্টারিওসহ চার প্রদেশেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি।

এদিকে তাপমাত্রার কারণে জনজীবনেও বিরূপ প্রভাব পড়েছে দেশটিতে। দেশটির বিমানবন্দরের বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে, বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে।

টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়াসহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভ্রমণের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শুধু টরন্টো বিমানবন্দরেই প্রায় ৫০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..