× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নিউজ ডেস্ক

গৌরনদীতে ইট ভাটার মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
গৌরনদীতে ইট ভাটার মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

রনদী (বরিশাল) প্রতিনিধি : কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরী ও জালানী হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত সোমবার সকালে উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের লাইসেন্স বিহিন এস.এস.এম ইট ভাটার মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।

আদালত সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের লাইসেন্স বিহিন ইট ভাটা এস.এস.এম ইট ভাটায় কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরী করা হচ্ছিল ও জালানী হিসেবে ওই ভাটায় কাঠ পোড়ানো হচ্ছিল।

গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমবার বেলা পৌনে ১২টার দিকে ওই ভাটায় অভিযান চালায়। এ সময় আদালতের সামনে ঘটনা প্রমানিত হলে আদালত ইটভাটার মালিক মোঃ মামুন খানকে কৃষিজমি নষ্ট করে ইট তৈরীর দায়ে ৬০ হাজার টাকা ও জালানী হিসেবে কাঠ ব্যাবহারের দায়ে ৫০ হাজার টাকা মিলে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ২১দিন বিনাশ্রম কারাদন্ড দেন। আদালত পরিচালনায় সহয়তা করেন গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী মডেল থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ও সদস্যগন।

অভিযানের সত্যতা গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অভিযানকালে আদালত দেখতে পায় যে, ভাটাটির কোন লাইসেন্স নেই। ভাটার মালিক কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরী করছেন ও জালানী হিসেবে তার ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এ অবস্থায় মালিক আদালতকে জানান, তিনি লাইসেন্স করতে দিয়েছেন, শিঘ্রই লাইসেন্সটি হাতে পাবেন। ফলে আদালত তাকে আগামী দেড় মাসের মধ্যে লাইসেন্স করার সময়সীমা বেধে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..