× Banner
সর্বশেষ
আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত

নিউজ ডেক্স

ইটের মাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করায় এক লক্ষ টাকা অর্থদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
ইটের মাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করায় এক লক্ষ টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজলোর আমানত ব্রিকসের মালিককে ইটের পরিমাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করার অপরাধে ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া উপজেলার আমানতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড করেন। এ সময় বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

নোয়াখালী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করায় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..