× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭

ইউয়ানকে এলিট রিজার্ভ কারেন্সির মর্যাদা দিল আইএমএফ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: এলিট রিজার্ভ কারেন্সির মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চীনের মুদ্রা ইউয়ানকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জন্য আইএমএফের এ সিদ্ধান্তকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ডলার, ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ডের সঙ্গে এখন থেকে আন্তর্জাতিক রিজার্ভ অ্যাসেট হিসেবে আইএমএফের মুদ্রা তালিকায় রেনমিনবি হিসেবে পরিচিত চীনের ইউয়ানও ব্যবহৃত হবে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ এ সিদ্ধান্তকে ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়ায় চীনা অর্থনীতির অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি বলেন, ‘চীনা কর্তৃপক্ষ বিগত বছরগুলোতে তাদের আর্থিক প্রক্রিয়া সংস্কারে যে ব্যাপক অগ্রগতি লাভ করেছে, এটি তার স্বীকৃতি।’

আইএমএফের নির্বাহী বোর্ডের এ সিদ্ধান্তের ফলে মার্কিন ডলার, ইউরো ও জাপানি ইয়েনের মতো বিশ্বের শীর্ষ মুদ্রাগুলোর পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত ইউয়ানকে প্রতিষ্ঠিত করার চীনা উচ্চাশা সুদৃঢ় হলো।

তথ্যসূত্র : আলজাজিরা

 


এ ক্যটাগরির আরো খবর..