× Banner
সর্বশেষ
মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী

ইউরোপে ১০ হাজার শরণার্থী শিশু নিখোঁজ

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অন্তত ১০ হাজার অভিভাবকহীন শরণার্থী শিশু নিখোঁজ রয়েছে ইউরোপে পৌঁছানোর পর। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল এ তথ্য জানিয়েছে।

ইউরোপোল প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর হদিস মিলছে না। কেবল ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর ।

ব্রায়ান ডোনাল্ড সতর্ক করে দিয়ে বলেন, ‘একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে। এটা অযৌক্তিক নয় যে, আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে এখনো খুঁজছি। তাদের সবাই অপরাধীদের শিকার হয়েছে এমন নয়। বেশ কিছুসংখ্যককে হয়তো তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গেই বা আছে।’

শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর।

ইউরোপোল প্রধান বলেন, ‘তালিকাভুক্ত হোক আর নাই হোক, ২ লাখ ৭০ হাজার শিশুর কথা আমরা বলছি। এদের সবাই না হলেও এর একটা বড় অংশ অভিভাবকহীন।’ তিনি ইঙ্গিত দেন এই সংখ্যা ১০ হাজারের বেশি হবে। ইউরোপে প্রবেশের পর থেকেই তারা অদৃশ্য হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..