× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ও এইচ অ্যান্ড এম (H&M.)-এর প্রতিনিধিদের সাথে শ্রম সচিবের বৈঠক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ইউরোপীয় ইউনিয়ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রমমান ও বিভিন্ন কনভেনশন অনুযায়ী তাদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ও এইচ অ্যান্ড এম (H &M.) এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

শ্রম সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর কনভেনশন ও শ্রম সংস্কার কমিশন এর সুপারিশ অনুসারে শ্রম আইন সংশোধনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এইচ অ্যান্ড এম সহ অন্যান্য ব্রান্ড বায়ারদের কাছে প্রত্যাশা অনুযায়ী ফেয়ার প্রাইজ এর বিষয়টি নিশ্চিত করার জন্য শ্রম সচিব অনুরোধ জানান।

ইউ চেম্বার ও এইচ অ্যান্ড এম এর প্রতিনিধিরা আন্তর্জাতিক শ্রমমান, ILO-এর প্রত্যাশা, ন্যূনতম মজুরি, লিভিং ওয়েজ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন। এছাড়া, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন ও শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় অংশীদারদের মতামত অন্তর্ভুক্তির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..