× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। উপজেলা ও পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন ধারার রাজনীতি।

তিনি গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনও ভোট কারচুপি ও ডাকাতির মাধ্যমে জয়লাভের স্বপ্ন দেখে না। কোনো পর্যায়ের নির্বাচনেই আওয়ামী লীগ আমলে একটিও জাল ভোট পড়েনি। আন্দোলন, নির্বাচন ও উন্নয়নের ধারাবাহিক সাফল্যের কারণেই ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করেছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল ও নবনির্বাচিত পৌর মেয়র পারভেজ মিয়া।

এর আগে সৈয়দ আশরফুল ইসলাম সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন। পরে দুপুরে তিনি স্থানীয় স্টেডিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..