× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

ইউক্রেনের পার্লামেন্টে সংসদ সদস্যদের হাতাহাতি

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পার্লামেন্টে অধিবেশনের সময় দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়াৎসেনিউক অধিবেশনে বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রপতি পক্ষের এক সাংসদ তাকে জোর করে মঞ্চের বাইরে তুলে আনেন। তবে হাতাহাতি থেমে যাবার পর, দু’দলের পক্ষ থেকেই ক্ষমা চাওয়া হয়েছে।

শুক্রবার ইউক্রেনের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী যখন তার সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন তখন হঠাৎ করেই একজন সাংসদকে দেখা গেল ফুলের তোড়া নিয়ে এগিয়ে যেতে। তোড়াটি প্রধানমন্ত্রীর হাতে দেয়ার পর আচমকাই তাকে পাঁজাকোলে করে মঞ্চের বাইরে নিয়ে আসেন প্রেসিডেন্ট পক্ষের ঐ সাংসদ।

এরপরই শুরু হয়ে যায় তুমুল হট্টগোল আর মারামারি। এ ঘটনা চোখে আঙুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দেয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে কেমন দ্বন্দ্ব চলছে। পরিস্থিতি শান্ত হলে প্রধানমন্ত্রী আবারো বক্তব্য দেন।

তিনি বলেন, গত বিশ বছরে যেসব পদক্ষেপ কেউ নেয়নি সেগুলো আমি নিয়েছি দেশের স্বার্থে। আমি এখানে আমার নিজের জনপ্রিয়তা যাচাই করতে আসিনি। দেশের সংস্কারের জন্য এসেছি। আপনাদের সাংবাধিনক ক্ষমতা আছে ভোটের মাধ্যমে আমার মন্ত্রিসভার অপসারণের। ভোটাভুটি করুন আপনারা, আমি ফলাফল মেনে নেব।’

পার্লামেন্টের ভেতরে যখন হট্টগোল তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে শতশত মানুষ। গত বছর রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের পতনের পর পশ্চিমাপন্থী ইয়াৎসেনিউক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে তার সমর্থন নাটকীয়ভাবে কমে গেছে এ বছর।

পূর্ব ইউক্রেনের যুদ্ধ নিয়ে সংকট ছাড়াও ইউক্রেনের অর্থনৈতিক সংকট দেশটিকে বিপর্যস্ত করে ফেলেছে। রাশিয়ার কাছ থেকে নেয়া তিনশো কোটি ডলারের ঋণ পরিশোধের শেষ সময় আগামী বিশে ডিসেম্বর। কিন্তু মস্কোকে এ-অর্থ ফেরত দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে কিয়েভ।

পরিস্থিতি উত্তরণে আইএমএফ ইউক্রেনকে বিশাল অঙ্কের ঋণ দিতে সম্মত হয়েছে। এজন্য তাদের নীতিতেও পরিবর্তন এনেছে আইএমএফ। অর্থনৈতিক সংস্কার আর দুর্নীতি দমন করে ব্যর্থ রাষ্ট্র হিসেবে গণ্য হওয়া থেকে পরিত্রাণের এটিই শেষ সুযোগ বলে গত সপ্তাহে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, ‘সরকারকে দেশের প্রতিটি ক্ষেত্র থেকে দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন ও বিচার বিভাগের দুর্নীতি দূর করতে অনেক কাজ করতে হবে, তাহলেই যুক্তরাষ্ট্র এ দেশের পাশে থাকতে পারবে। এই শেষ সুযোগ কাজে না লাগাতে পারলে ইউক্রেনের ভবিষ্যৎ কি হবে তা কেউ বলতে পারছে না।’

ইউক্রেনকে দুর্নীতিমুক্ত করতে নেয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে মতানৈক্য দেখা দিয়েছে। আর তারই প্রতিফলন দেখা গেছে শুক্রবার পার্লামেন্টে হাতাহাতির ঘটনায়।


এ ক্যটাগরির আরো খবর..