× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

পিআইডি

আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা

“আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরণের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিএমএইচে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সিএমএইচে আটজন রোগী ভর্তি আছেন। স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের যথাযথ চিকিৎসা চিকিৎসা নিশ্চিত করতে সরকার অংগীকারবদ্ধ বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা সেখানে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেন।

বর্তমানে সিএমএইচে বিমান দুর্ঘটনায় আহত আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা তাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলেন এবং চিকিৎসা সেবার মান ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..