সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২০ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২: ০১মিনিটে আশাশুনি শহীদ স্মৃতি সৌধ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। শুরুতেই পুষ্প মাল্য দান করেন উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দু’গ্রুপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সবশেষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান শপথ বাক্য পাঠ করান। শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা, কবিতা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। বাদ জুম্মা ৫২’র ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ আব্দুল গফ্ফার। আলোচনা সভা ও প্রভাত ফেরীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বেলা ১১ টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক। সাধারন সম্পাদক সমীর রায়ের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যা: সুবোধ চক্রবর্তী, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, কোষাধক্ষ্য শাহাদাৎ হোসেন টিটল, সদস্য বাহাবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, মুকুল শিকারী, শেখ বাদশা, এমএম নুর আলম, আবুল হাসান, মইনুল ইসলাম, শেখ আরাফাত হোসেন, জগদীশ সানা প্রমুখ। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে বিভিন্ন পালন করার খবর পাওয়া গেছে।