× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

আশাশুনিতে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী র‌্যালী ও সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সমাজ সেবক আলহাজ¦ আক্রামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে মাদক দ্রব্যের ক্ষতিকর দিক ও ভয়াবহ পরিণতিসহ বিভিন্ন দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..