সচ্চিদানন্দ দে সদয়,আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।
প্রশিক্ষক শারমীন চৌধুরীর পরিচালনায় ও বিউটিফিকেশান আফরোজা সুলতানা চম্পা ও অফিস সহকারি আখতার হোসেনের সার্বিক তত্ত্ববধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম সুলতান, সমাজসেবা অফিসার সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, কামরুন্নাহার কচি, তথ্য আফা অফিসার রিমি খাতুন, ব্রাক প্রতিনিধি উজ্জল, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মিলিতা সরকার প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন ও ব্রাক’র আর্থিক সহযোগিতায় মানববন্ধনে অংশগ্রহন করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের নেতৃবৃন্দে।




