× Banner
সর্বশেষ
বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
কৃষকদের মুখে হাসি

ঠাকুরগাঁও সদর উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সবুজ আলুর গাছ ও মাটির নিচে ভরপুর ফলন দেখে খুশি কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নত জাতের বীজ, সঠিক সময়ে সার প্রয়োগ এবং পর্যাপ্ত সেচ ব্যবস্থার ফলে ফলন ভালো হয়েছে। অনেক কৃষক আশা করছেন, বাজারে ন্যায্য দাম পেলে তারা আর্থিকভাবে লাভবান হবেন।
জেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম  জানান, আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই তুলনামূলক কম হয়েছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
 তিনি আরও বলেন,ঠাকুরগাঁও জেলায় গত বছরে ৩২ হাজার ৬৪১ হেক্টার জমিতে আলু চাষ হয়েছে। এবছরে ২৮ হাজর ২৮৫ হেক্টার জমিতে আলু চাষ করা হয়েছে।  এখন পর্যন্ত আলু কলেস্টোর অনেক আছে তাই এবছরে ৪ হেক্টার জমিতে আলু কম লাগিয়েছে।
 আলুর এই বাম্পার ফলনে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বাজারে সরবরাহ বাড়ায় আলুর দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 এতে ভোক্তারাও উপকৃত হবেন। তবে কৃষকরা সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য পর্যাপ্ত হিমাগার সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..