× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে আ’লীগের সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের কলীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বক্তব্য পর্ব শেষে বর্তমান রাখালগাছী ইউনিয়ন কমিটিকে বিলুপ্ত করা হয়। এরপর ইউনিয়ন নেতৃবৃন্দের চাওয়া মতে বয়োবৃদ্ধ নেতা আলতাফ হোসেনকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

এর আগে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। সম্মেলনপূর্ব সমাবেশে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, আ’লীগের সিনিয়র নেতা ওহিদুজ্জামান ওদু, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু।

সন্মেলনে প্রধান অতিথির ভাষনে এমপি আনার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ আজ দেশের বৃহত্তম দলের স্থান পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আ’লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন মোল্ল্যা, ইউনিয়ন যুব লীগের সভাপতি ও ইউপি সদস্য ইজ্জত আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগাঠনিক সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..