সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সুরস্রষ্টা, সংগীত পরিচালক ও গীতিকবি আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় রাষ্ট্রপতি, কিংবদন্তি সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী, দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি আলাউদ্দিন আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলাউদ্দিন আলী ক্যান্সারের পাশাপাশি নিউমোনিয়া ও রক্তের ইনফেকশনে (সেপটিসেমিয়া) ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।