সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর শোক

সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর শোক
বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, আলাউদ্দিন আলী ছিলেন বাংলা চলচ্চিত্রের সুরের জগতে অবিস্মরণীয় নাম। অসংখ্য চলচ্চিত্রের গানে সুর দিয়ে তিনি বাংলাদেশী চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তাঁর চলে যাওয়া দেশের সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অনন্য অবদান চলচ্চিত্রপ্রেমী ও সংগীত বোদ্ধাগণ দীর্ঘকাল স্মরণে রাখবে।
উল্লেখ্য, সুরকার আলাউদ্দিন আলী (৬৮) আজ বিকাল আনুমানিক ৫:৫০টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের পাশাপাশি ক্যান্সারে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।