× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ আবদুর রহিম

আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০২৪
ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকার আর. কে. মিশন রোডে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বড় পরিসরে একটি শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ব্রাঞ্চটি মূলত মতিঝিলের গ্রাফিক্স বিল্ডিং থেকে স্থানান্তরিত করে ‘আর. কে. মিশন রোড ব্রাঞ্চ’ নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানে বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের নতুন ব্রাঞ্চটি গ্রাহকদের সুর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেবে। নতুন স্থানে নতুন আঙ্গিকে ব্রাঞ্চ স্থানান্তরের বিষয়টি উন্নত গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে তুলে ধরে।

৩০ এপ্রিল ২০২৪ ঢাকার আর. কে. মিশন রোডের হোল্ডিং নম্বর ৩-এর লিলি পন্ড সেন্টারের প্রথম তলায় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন আনুষ্ঠানিকভাবে এই ব্রাঞ্চের উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ – এ.কে.এম. তারেক এবং তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন নতুন এলাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নের অংশীদার হবে ব্র্যাক ব্যাংক।”

তিনি আরও বলেন, “মতিঝিল এলাকায় আমাদের বড় পরিসরে উপস্থিতি গ্রাহকদের জন্য সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সলিউশনস নিশ্চিত করবে। আমরা এই এলাকা এবং এর আশেপাশের গ্রাহকদের আনন্দময় এবং উপভোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছি। ব্রাঞ্চ নেটওয়ার্কের পরিধি এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর টেকসই ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..