× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

আর্সেনিক ও আয়রন মুক্ত পানি পাচ্ছে শার্শার ২ হাজার পরিবার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
আর্সেনিক ও আয়রন মুক্ত পানি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলা সদর ইউনিয়নের আর্সেনিক মুক্ত বিশুদ্ধ সাপ্লাই পানির সুফলতা পেতে শুরু করেছে সাধারন মানুষ।
সাধারনত মফস্বলের পল্লীর ছোয়ায় গড়ে উঠা নাভারন বাজারের দুই হাজার পরিবারের বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌছে যাচ্ছে এই পানি।
গত বছরের মার্চ মাস থেকে এর যাত্রা শুরু। শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি তৈরি করা হয়।এক লাখ লিটার ধারণক্ষমতা সম্পন ট্রাংকটিতে গভীর নলকুপের মাধ্যমে পানি তোলা হয়।এই পানি আর্সেনিক ও আয়রন মুক্ত।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ সাপ্লাই পানির সরবরাহ করা হচ্ছে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন বলেন, এটা আর্সেনিক দূষিত এলাকা হওয়ায় সাধারন মানুষ যাতে বিশুদ্ধ পানি পেতে পারে সেজন্যই সরকারিভাবে এই প্রকল্পটি গ্রহন করা হয়।বিভাগীয় শহর কিম্বা মহানগরীর মানুষের কাছে সাপ্লাই পানি সম্পর্কে একটা ধারনা থাকলেও মফস্বল এলাকায় এই ধারনা না থাকায় প্রকল্পের প্রথম পর্যায়ে কিছুটা অসুবিধা হলেও এখন মানুষ সচেতন হয়েছে। সুফল পেতে শুরু করেছে।চাহিদাও বেড়েছে।
শার্শা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারকে মাসিক ১৫০ ও ১৯০ টাকার বিনিময়ে পানি সরবরাহ করা হয়ে থাকে।এই টাকা দিয়েই তদারককারিদের বেতন ভাতাসহ সকল খরচ বহন করা হয়।
শার্শা সদর ইউনিয়নের মোট জনসংখ্য ৩৮হাজার সাপ্লাই পানি বাদেও অন্যান্য এলাকায় বিশুদ্ধ আর্সেনিক ও আয়রন মুক্ত পানির ব্যবস্থা করতে ২০০টি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বসানো হয়েছে।এর বাইরে ইউনিয়নের ৫৫টি মসজিদ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও বিশুদ্ধ পানির জন্য আর্সেনিক মুক্ত গভীর নলকূপের ব্যবস্থা রয়েছে।
ধনী-দরিদ্র ভেদেও মানসম্পন্ন পানি পাওয়ার সুযোগে তফাৎ রয়েছে।ধনীরা নিজেদের বাড়িতেই খাওয়ার পানির ব্যবস্থা করে। অপরদিকে সরকারি বা অন্য কোনো উৎস থেকে পানি আনতে দরিদ্র মানুষরা আলাদা করে সময় আর শ্রম দিতে বাধ্য হয়। তাই দরিদ্রদের কথা মাথায় রেখে আর্সেনিক ও আয়রন মুক্ত পানির ব্যবস্থা করতে ২০০টি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বসানো হয়েছে উন্মুক্ত স্থানে।
কাজিরবেড় গ্রামের লিটন হোসেন, সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, টুটুল হোসেন,মিজানুর রহমানের মত অন্তত ১৫০পরিবার এই পানির ব্যবহার করছেন।
ওই গ্রামের সেলিম রেজা বলেন,দিন দুই বার লাইনে পানি আসে।সকাল ৭টায় একবার,দুপুর ২টায় আসে দ্বিতীয়বার।এতেই আমাদের চাহিদা মিটে যায়।অধিকাংশ গ্রাহক পানি আসার সাথে সাথে তাদের চাহিদা মোতাবেক ট্রাংকি কিম্বা পাতিলে পানি ভরে রাখে।
যাদবপুর গ্রামের জাহাঙ্গীর তরফদার বলেন,এই এলাকার মানুষের সুপেয় নিরাপদ পানির খুব অভাব ছিল।এখন আমরা খুব ভাল আছি।আর্সেনিক ও আয়রন মুক্ত পানি পাচ্ছি।মফস্বলে থেকেও শহরের স্বাদ পাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..