আর্জেন্টিনার প্রথম গোলটি পেনাল্টি ছিল না

আর্জেন্টিনার প্রথম গোলটি পেনাল্টি ছিল না

মরুর বুকে ফুটবল বিশ্ব আসরের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল আর্জেন্টিনা। এতে করে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ফ্রান্স। ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের ভিতরে অ্যানহেল ডি মারিয়াকে ফাউল করে ফেলে দেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দেন। এরপর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিলেন মেসি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে ১-০ গোলের লিডে এগিয়ে যায় আর্জেন্টাইনরা।

ম্যাচের ২১তম মিনিটে ডি মারিয়া আক্রমণে বল নিয়ে ফ্রান্সের দিকে এগিয়ে যান। কিন্তু তাকে ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পোলিশ রেফারি সিজাইমন মার্সিনিয়াক পেনাল্টি স্পটের দিকে ইঙ্গিত করেন। এতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই পেনাল্টি নিয়ে বিশ্লেষণ করে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। বিশ্লেষণ বলছে, উসমানে ডেম্বেলে অ্যাঞ্জেল ডি মারিয়াকে এঁটে রাখার চেষ্টা করেন, যার ফলে ডি মারিয়া পড়ে যায়।

সংবাদমাধ্যমটি বলছে, এটি অবশ্যই একটি সফট পেনাল্টি ছিল, যেটা রেফারি দিয়েছেন। আর এটা ভিএআরে (VAR) দেওয়া হয়নি। ম্যাচে রেফারির যেকোনো সিদ্ধান্তই গুরুত্ব বহন করে, যতটা তাড়াতাড়ি ভিএআরে যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে। যেহেতু এটা সরাসরি রেফারি দিয়েছেন, তাই ভিআরএ এই পেনাল্টি বাতিল হতো না। আর রেফারি মার্সিনিয়াক নিজে এটা পেনাল্টি না দিলে, ভিএআরের মাধ্যমে পেনাল্টি পাওয়া যেত না।

সংবাদমাধ্যমটির বিশ্লেষণ বলছে, যদিও পেনাল্টি পরিস্থিতি বিচার করার সময় অভিপ্রায় প্রাসঙ্গিক হিসেবে নেওয়া হয় না। আর তর্কাতীতভাবে উসমান ডেম্বেলে বলটি নেওয়ার জন্য তাকে ফেলে দিয়ে চ্যালেঞ্জও তৈরি করতে চাননি। তবুও এর জন্য তাকেই দায়ী করা যায়। ডি মারিয়া প্রতিপক্ষের এতো কাছাকাছি যাওয়ার ফলে ডেম্বেলে তাকে (ডি মারিয়া) তাড়ানোর জন্য ছুটে যান ও ডি মারিয়াকে নিজের পা একত্রিত করতে বাধ্য করেন। এতে করে আর্জেন্টিনা ফরোয়ার্ড মাটিতে পড়ে যায়। আর এর ফলেই রেফারি পেনাল্টি দিয়ে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।