× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

আর্জেন্টিনার কোচ বরখাস্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

স্পোর্টস ডেস্ক :    আর্জেন্টিনা ফুটবল দলের কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ফুটবল ক্লাব রোজারিও সেন্ট্রাল ও সান লরেঞ্জোর সাবেক এই প্রশিক্ষককে বরখাস্ত করা হলো।

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে বাজে ফর্মের কারণে বাউজাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বরাতে জানিয়েছেগোল ডটকম।

। গত বছরের আগস্টে কোপা আমেরিকার পরপরই আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর আর্জেন্টিনা ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বাউজা।দায়িত্ব নিয়েই শুনিয়েছিলেন আশার কথা। কিন্তু  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ বাকি থাকতে এখনো পঞ্চম স্থানে মেসিবিহীন আর্জেন্টিনা। এর ফলে সরাসরি বিশ্বকাপেনা খেলতে পারার শঙ্কায় পড়েছে বিশ্ব ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।তবে ওই ব্যর্থতার পরও আর্জেন্টিনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার গুজব উড়িয়ে দিয়েছিলেন বাউজা। চাকরি ধরে রাখার পাশাপাশি আলবিসেলেস্তেদের বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে বাতাসে জোর গুঞ্জনও ছিল বাউজার বরখাস্তের ব্যাপারে।

এদিকে, বাউজাকে অপসারণের পর তাঁর উত্তরসূরী হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে চিলির কোপা আমেরিকা জয়ী (২০১৫) আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলির নাম।যিনি গত বছরের জুনে স্প্যানিশ ক্লাব সেভিয়ার দায়িত্ব কাঁধে নেন।


এ ক্যটাগরির আরো খবর..