× Banner
সর্বশেষ
মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী

‘আর্কিটেকচার ডে’ শীর্ষক সেমিনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: সবুজ পৃথিবী গড়ার আন্দোলনে আওয়াজ উঠছে বিশ্বের নানা প্রান্ত থেকে। যখন বড় বড় স্থাপনা ও নির্মাণকে সবাই সবুজ পৃথিবীর পথে বাধা হিসেবে দেখছে, ঠিক তখনই বহু নির্মাণ প্রকৌশলী আর স্থপতিরা এ নিয়ে নতুন করে ভাবছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাজধানীর আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত হয় ‘আর্কিটেকচার ডে’। দিনব্যাপী এই সেমিনারের বিষয় ছিলো- ‘রিথিঙ্কিং আর্কিটেকচারাল এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্যা টুয়েনন্টি ওয়ান সেঞ্চুরি’।

আহসানউল্লাহ ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারের একমাত্র পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় আকিজ সিরামিকস্ লিমিটেড।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আকিজ সিরামিকসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর আলতাফ হোসেন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্ অ্যান্ড মার্কেটিং) মো. আবু হাসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস্ বাংলাদেশের প্রেসিডেন্ট স্থপতি আবু সাঈদ এম আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং ঢাকা আহ্সানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আহসানউল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য ড. এ. এম. এম. সফিউল্লাহ।

অনুষ্ঠানে আকিজ সিরামিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর আলতাফ হোসেন তার বক্তব্যে আকিজ সিরামিকসের গুণগত মান ও ডিজাইনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং সেইসঙ্গে মনে করিয়ে দেন ‘প্রমিজ অফ পারফেকশন’ এর কথা। বিশ্বমানসম্পন্ন স্থাপনার ধরন, সৌন্দর্য, নির্মাণশৈলী, নিরাপত্তা, প্রাকৃতিক এবং বৈশ্বিক নানা দিক নিয়ে আলোচনা হয় সেমিনারে।

বক্তারা এখানে যেমন তাদের অভিজ্ঞতালব্ধ বিষয়গুলো উপস্থাপন করেন, ঠিক তেমনি উপস্থিত শিক্ষার্থীরাও তাদের আগ্রহ, নতুন নতুন ভাবনা, চিন্তা, জিজ্ঞাসা এবং না জানা বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আলোচনায় মেতে ওঠেন।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমার্ধে ৯ জন প্রেজেন্টার এবং দুপুরের পর অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আরো দুজন প্রেজেন্টার তাদের বিষয়গুলো উপস্থাপন করেন।

পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফারেনহাইট মার্কেটিং কমিউনিকেশনস্ লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..