× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

আরো তথ্য নির্ভর হচ্ছে ডিএসইর ওয়েবসাইট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও তথ্য নির্ভর করা হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট। সব মানুষকে আকৃষ্ট করার পাশাপাশি এক নজরে কোম্পানির অতীত ও বর্তমান অবস্থা অর্থাৎ কোম্পানির ভালো-মন্দ দুটো জিনিসই সহজে জানাতেই এ উদ্যোগ নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ‘আপডেট ভারসন অব লিস্টেড সিকিউরিটিস ইনফরমেশন অন ডিএসই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান জানান, ডিএসইর ওয়েবসাইটিকে আরও তথ্যবহুল করে তুলতেই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যাতে মানুষের কাছে ওয়েবসাইটি পছন্দসই ও গ্রহণযোগ্য করে গড়ে তুলতে সুন্দর করে সাজানো হচ্ছে।

জানা গেছে, (http://www.dsebd.org) এই ওয়েবসাইটি’র কোম্পানি নেইমের পেইজটিতে টেবল মার্কেট ইনফরমেশনে দুই ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার সময় এবং সর্বশেষ সময়ের শেয়ারের দাম। আরেকটি হচ্ছে কোম্পানিটির প্রতিদিন কত টাকার লেনদেন হয় সেই তথ্য।

বেসিক ইনফরমেশনের টেবিলে ‘ডিবেট ট্রেডিং ডেট’ সংযোজন করা হয়েছে। এ ছাড়াও ‘নেচারের’ জায়গায় ‘টাইপ অব ইনস্ট্রুমেন্ট’ ও বিজনেস সেগমেন্টের জায়গায় ‘সেক্টরে’ পরিবর্তন করা হয়েছে।

গ্রাফের টেবিলে নতুন করে টোটাল ভলিয়ম যোগ করা হয়েছে। এ গ্রাফটিতে আগে ২ বছর পর্যন্ত প্রতিদিনের শেয়ারের দামের চিত্র থাকতো। এখন সেখানে ৩ বছর পর্যন্ত কত দামে শেয়ার লেনদেন হয়েছে। যা গ্রাফের মধ্যদিয়ে দেখা যাবে।
কোম্পানির এজিএম এই টেবিলে, নতুন করে নগদ লভ্যাংশ নামে অপশন যোগ করা হয়েছে। কোম্পানির অনান্য সহযোগি প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ। এ ছাড়াও রির্জাভ সারপ্লাসকেও মডিফাই করা হয়েছে।

কোম্পানির অডিট রির্পোটের টেবিলে, আগের সব তথ্যেও সঙ্গে নতুন করে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের পাশাপাশি অর্ধেক অর্থবছরের রিপোটের তথ্য আলাদা রাখা হয়েছে। একইভাবে ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের চিত্র তুলে ধরা হয়েছে।

এর পরের টেবিলে শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি বাড়বে কি না তা বোঝার জন্য সর্বশেষ ৬ কার্য দিবসের আর্নিং পার শেয়ার (পিই রেশিও) রাখা হয়েছে।

এছাড়াও কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে এজিএমের চিত্রের সঙ্গে প্রতি দুই মাস পরপর উদ্যোক্তা-পরিচালকসহ শেয়ারহোল্ডিংয়ের বিষয়টি আপলোড করা হয়েছে।

সর্বশেষ টেবিলটিতে এক নজরে কোম্পানির বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে

 


এ ক্যটাগরির আরো খবর..