× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

আরেকটি মাইলফলকের সামনে সাকিব

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

এখন অবশ্য এটা নিয়মিত ব্যাপারই হয়ে গেছে। কিছুদিন পর পরই সাকিব আল হাসানের সামনে এমন একটা ম্যাচ আসে, যেখানে থাকে নতুন মাইলফলক আর অর্জনের হাতছানি।

ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপের ফাইনালেও তেমনই এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আজ ৪৭ রান করতে পারলেই ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেটের অভিজাত তালিকায় ঢুকে যাবে তাঁর নাম। যে অর্জন এখন পর্যন্ত আছে শুধু একজনেরই—পাকিস্তানের শহীদ আফ্রিদির।

এখন পর্যন্ত ৯৪টি টি-টোয়েন্টি খেলে ১৭.৭৭ গড়ে ১৩১৫ রান করেছেন আফ্রিদি। ২৪.১১ গড়ে তাঁর উইকেট ৯৩টি। ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ হয় তাঁর। যেটি অর্জন করতে আফ্রিদিকে খেলতে হয়েছিল ৬৯ ম্যাচ।

সাকিব অবশ্য আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই অভিজাত তালিকায় নাম লেখাতে পারেন। এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টি খেলে ২০.৫৪ গড়ে ৫৫ উইকেট তাঁর, ইকোনমি ৬.৬১। গত ২২ জানুয়ারি খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পান সাকিব। ব্যাট হাতে অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। পরের তিনটি ম্যাচ মিলিয়ে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান এখন ৯৫৩। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে হাজার রান করতে পেরেছেন মাত্র ২৪ জন ব্যাটসম্যান। আজ ৪৭ রান করলেই ২৫তম খেলোয়াড় ও প্রথম বাংলাদেশি হিসেবে হাজার রান হয়ে যাবে সাকিবের। হয়ে যাবে ১০০০ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ও।

দুর্দান্ত এই অর্জনের জন্য এশিয়া কাপের ফাইনালের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!


এ ক্যটাগরির আরো খবর..