× Banner
সর্বশেষ
সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে

পি আই ডি

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের  সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের  সাক্ষাৎ
রাষ্ট্রপতির সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ‘কপ-২৮’ এবং সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সে দেশের রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আমন্ত্রণ পত্রে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাত ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দুবাই এক্সপো সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কপ ২৮তম অধিবেশনে (COP28) জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর সম্মেলনের স্বাগতিক দেশ এবং সভাপতিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

‘সুতরাং, মহামহিমকে “গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন সামিট”-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, যেটি জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রতিনিধিত্ব করবে এবং ১-২ ডিসেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের ৫২ তম জাতীয় দিবসও একই সাথে উদযাপন করা হবে।’ – আমন্ত্রণপত্রে উল্লেখ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে তা বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে আজ বিস্তৃত।

রাষ্ট্রপতি বলেন, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ সম্ভাবনা খুবই উজ্জ্বল। দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে চলমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশ গত এক দশকের অধিককাল যে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে তা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত আরব আমিরাত সব সময়  পাশে থাকবে।

এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..