× Banner
সর্বশেষ
আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত

আয়বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় ডা. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান  এ আদেশ দেন।

ওই চারজন হলেন—ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান।

বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়েতাঁরা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচ বি এম ইকবালকে ১০ বছর, অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণেতিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখটাকা জরিমানা করা হয়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিশেষ জজ আদালত।


এ ক্যটাগরির আরো খবর..