× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

আমিরাতের ব্রিগেডিয়ার জেনারেলের সাথে তথ্যসচিবের সাক্ষাৎ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী’র নেতৃত্বে সে দেশের সেনাসদর দপ্তরের (আর্মড ফোর্সেস ডিভিশন) একটি প্রতিনিধিদল তথ্যসচিব আবদুল মালেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাতকালে তারা আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দলের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্রিগেডিয়ার সালিম সাঈদ আল সামসী অগ্রবর্তী দলের নেতা।
এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নূরুল করিম ও সফররত দলের প্রতিনিধিদের মধ্যে ইব্রাহিম রাশিদ আল রামজী আল মারজুকী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..