× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
পরিবেশ উপদেষ্টা

সরকারে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই। ১৮ মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে। কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের ওপরে থাকতে পারবে না তা কি বলা হবে ? নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস, ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেমটাতে শুরুই সম্ভব না

পরিবেশ উপদেষ্টা বলেন, আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সফলতা-ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না। জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবে মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়, আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে। ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে। কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি।

উপদেষ্টা বলেন, আমরা একটা ডিগ্রী অব স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি। যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর দেড় বছরের সম্ভব না। বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভকামনা করি।


এ ক্যটাগরির আরো খবর..