× Banner
সর্বশেষ
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আব্দুর রইচ সেরনিয়াবাত পরাজয় উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান, সভাপতির প্রশ্নবিদ্ধ ভূমিকা -আবু সালেহ লিটন

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান

সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের একক প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক দল হিসেবে সু-সংগঠিত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈর দলীয় প্রার্থীর সাথে থেকে নেতিবাচক কাজের ভুমিকা নিয়ে কথা বলে বিষয়টি দলের সর্বোচ্চ ফোরামে উত্থাপন করবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এশিয়া মহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উৎসব(২৩ জুন) বর্নাঢ্য আয়োজনে পালনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থীর পরাজয়ে সভাপতি সুনীল কুমার বাড়ৈর প্রশ্নবিদ্ধ ভুমিকা। সাংগঠনিক লোক না হয়েও অলংকার হিসেবে যারা এতদিন দলে ছিলেন তাদের অতীত এবং পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড নিয়েও দলের নীতি নির্ধারনী ফোরামে আলোচনা করা হবে বলে জানান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ।

সভায় গত ৯জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের আনারস প্রতীকের একক প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের সামান্য ভোটের ব্যাবধানে পরাজয়ের কারন হিসেবে দলের কিছু নেতা-কর্মীরা দলের সাংগঠনিক নীতি ও আদর্শ ভুলে উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করে ধর্মীয় অনুভুতির সুরসুরি দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের পরোক্ষ সমর্থনকে সাপোর্ট দিয়ে “পঞ্চ ন” তত্বর (পাঁচ জন ব্যক্তির প্রথম আদ্যাক্ষর ‘ন’ এমন ব্যক্তিরা} সেই ঘৃণ্য ধর্মীয় অসহিষ্ণু উগ্রতাকে দায়ি করেন।

এ সময় দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন উপজেলা নির্বাচনে দলের উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈর দলীয় প্রার্থীর সাথে থেকে নেতিবাচক কাজের ভুমিকা নিয়ে কথা বলে বিষয়টি দলের সর্বোচ্চ ফোরামে উত্থাপন করবেন বলেও জানান। তিনি আরও বলেন- সাংগঠনিক লোক না হয়েও অলংকার হিসেবে যারা এতদিন দলে ছিলেন তাদের অতীত এবং পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড নিয়েও দলের নীতি নির্ধারনী ফোরামে আলোচনা করা হবে বলে জানান।

ওই সভায় নির্বাচনে সাম্প্রদায়িত সম্প্রীতি বিনষ্টকারীরা দলের একমাত্র অভিবাবকের বিরুদ্ধে অপপ্রচার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে সু-সংগঠিত করতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ সকল ইউনিয়নের সভাপতি, সস্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..