× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

আবুল হায়াত বলবেন মুক্তিযুদ্ধের গল্প

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

বিনোদন প্রতিবেদক: ওয়ার্কশপ শিরোনামের নাটকের একটি চরিত্রে অবুল হায়াত কে মুক্তিযুদ্ধের গল্প বলতে দেখা যাবে বলে জানিয়েছেন এই নাটকের নির্মাতা।

মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে মতিন সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘মতিন সাহেব একজন বিখ্যাত লেখক। মফস্বলের একটি লেখক সংঘের ওয়ার্কশপ করান তিনি। সেখানে কিছু তরুণ-তরুণীকে মুক্তিযুদ্ধের গল্প বলেন। গল্পটা ছিল- একজন পাক আর্মি অফিসার একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে শাস্তিস্বরূপ বলেন- তার দুই ছেলের মধ্যে একজনকে বাছাই করে অফিসারের হাতে তুলে দিতে হবে। যাকে সে গুলি করে হত্যা করবে। এ টুকু বলেই মতিন সাহেব শিক্ষার্থীদের ঠিক করতে বলেন, মা তার কোনো সন্তানকে অফিসারের হাতে তুলে দিবে? এভাবেই এগিয়ে গেছে এ নাটকের কাহিনি।’

১৬ ডিসেম্বর, রাত ৯টা ৫ মিনিটে মাছারাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন এ নির্মাতা।


এ ক্যটাগরির আরো খবর..