× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

পিঁ আই ডি

আবুধাবিতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
হ্যানয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি কর্তৃক যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস” পালন করা হয়েছে। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী,  জনতা ব্যাংক লি., বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুলের প্রতিনিধি, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনাতে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর, পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাগণ এবং স্বদেশ প্রত্যাবর্তন ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে জাতি ফিরে পায় তাদের প্রাণপ্রিয় নেতাকে। জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশকে সকল প্রতিকূলতা প্রতিহত করে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেন এবং গুরুত্বপূর্ণ সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ থেকে দেশের জন্য স্বীকৃতি আদায় করেন।

রাষ্ট্রদূত আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অভিযাত্রায় বিপুল অগ্রগতি অর্জন করেছে যার ধারাবাহিকতায় এদেশের জনগণ বারংবার তাকে নির্বাচিত করেছে। শেখ হাসিনার নেতৃত্বকে তিনি বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ১৫ই আগস্ট ১৯৭৫ এর শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..