× Banner
সর্বশেষ
পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবার ৩১ আগস্ট পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Education-2.jpg

মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমুহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এতথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে সবশেষ ৩১ জুলাই পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী পাওয়ার পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
কোনো দেশ আন্তর্জাতিক মহলে কতটা শক্তিশালী হবে, কতটা বিদেশী বিনিয়োগ টানবে তা নির্ভর করে ওই দেশের সরকারের কর্মফলের উপর।


এ ক্যটাগরির আরো খবর..