× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

আবার ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ পালনের ঘোষণা বিএনপির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
কর্মসূচি ঘোষণা বিএনপির
কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ পালনের এ ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

এদিকে বিএনপির পাশাপাশি আগামী ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তারপর ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ পালন করা হয়।

পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার চতুর্থ দফায় অবরোধের ডাক দেয় বিএনপি। ১৪ নভেম্বর চতুর্থ দফার কর্মসূচি শেষে ১৫ নভেম্বর থেকে দুই দিনের জন্য পঞ্চম দফায় অবরোধ পালনে করে বিএনপি। ১৯ নভেম্বর থেকে দুই দিনের হরতাল কর্মসূচি পালন করে দলটি। এরপর যষ্ঠ দফায় দুইদিন অবরোধ কর্মসূচি ডাকে বিএনপি, যা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬টায়।


এ ক্যটাগরির আরো খবর..