× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

আবার বাবা হলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
বাবা হলেন আশরাফুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দ্বিতীয়বার সন্তানের বাবা হয়েছেন। ছেলে ও মা দুজনই সুস্থ আছে।

শুক্রবার (২৯ মে) রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। মুঠোফোনে কে নিশ্চিত করেছেন আশরাফুল।

এর আগে, চলতি মাসে বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন এবং সাকিব আল হাসান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে পরের বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

২০১৩ সালে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের তারকা এ ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কেটে গেলেও এখনো জাতীয় দলে ফিরতে পারনেনি। ফিক্সিংয়ে জড়ানো আগে ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান ৩ হাজার ৪৬৮ রান করেছেন। এখন পর্যন্ত ৬১ টেস্টে মোট ২ হাজার ৭৩৭ রান তুলেছেন।

অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেন তিনি।

আগে মেয়ে, এবার ছেলে। ছেলে-মেয়ে নিয়ে সংসার পরিপূর্ণ হল। বলেন  আশরাফুল। তিনি বলেন, এবার ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। সকলে দোয়া করবেন।


এ ক্যটাগরির আরো খবর..