× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আবারো বিপ্লব ও হীরার জামিন নামঞ্জুর

admin
হালনাগাদ: সোমবার, ২ নভেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার ঘটনায় আটক বিএনপি নেতা রাশেদুন্নবী খাঁন বিপ্লব ও তার ব্যবসায়ীক বন্ধু হুমায়ুন কবির হীরার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বারের মতো জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দুপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক বিএনপি নেতা বিপ্লব ও কুনিওর ব্যবসায়ীক বন্ধু হীরাকে আদালতে হাজির করা হয়। পরে উভয় পরে আইনজীবির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পরে আইনজীবি জামিনের আবেদন করলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউল আলম নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তবে বিষয়টি অধিকতর শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য্য করেন।
রাষ্ট্র পরে আইনজীবি এ্যাড. আব্দুল মালেক জানান, এটি দেশের বহুল আলোচিত মামলা, আর যেহেতু এ ঘটনার কোন কু নেই। তদন্তে আরো তথ্য পাওয়া যেতে পারে সেজন্য আমরা আসামির জামিনের বিরোধীতা করি।
আসামি পরে আইনজীবি জানান, হীরাকে রিমান্ডে নেয়ার পর বিপ্লব জড়িত থাকার কোন প্রমান পাওয়া যায়নি, তবে আদালত সংগত কোন কারনে জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..